বর্ণবাদ সমস্যা নিরসনে মার্কিন প্রশাসনকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ মঙ্গলবার শিকাগোতে ওবামা তার বিদায়ী ভাষণে এ আহ্বান জানান।
বারাক ওবামা বলেন, পরিবার পরিজনের ভরণপোষণের জন্য একজন মার্কিন নাগরিক যেমন কঠোর পরিশ্রম করেন তেমনি দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রতিটি নাগরিককে কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালাতে হবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বুধবার শিকাগোতে তার বিদায়ী ভাষণ দেন। টানা দুই মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পর আগামী ২০ জানুয়ারি তিনি বিদায় নেবেন। নতুন প্রেসিডেন্ট হিসেবে ওই দিন শপথ নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমএনজে





