ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রন নতুন করে সরকার গঠনের কয়েক ঘণ্টা আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ফ্রান্সের বিচারমন্ত্রী ফ্রাসোয়া বেরু।
এ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাক্রনের পরিষদে সবক’টি (তিনটি) আসনই হারিয়েছে বেরুর মধ্যপন্থি দল মোডেম। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ম্যাক্রন সব ধরনের দুর্নীতিমূলক রাজনীতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছেন।
আর ম্যাক্রনের দল লা রিপাবলিক এন মার্চের (এলআরইএম) সহযোগী দল মোডেম বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) তহবিল থেকে কর্মচারীদের বেতন পরিশোধ করার অভিযোগে তদন্তাধীন রয়েছে।
মোডেম মন্ত্রীদের মধ্যে বেরুর আগে প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক এমইপি সিলভি গোল্ডার্ড মঙ্গলবার প্রথম পদত্যাগপত্র জমা দেন।
খবরে আরো বলা হয়, বুধবার বেরুর নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর একটি বিষয় সপষ্ট হয়ে উঠে। সরকার ছেড়ে যাচ্ছেন ইউরোপিয়ান অ্যাফেয়ার্স মন্ত্রী মারিয়েল্লে দে সার্নেজও।
জাতীয় বিধান সভায় মোডেমের প্রধান হিসেবে বেরুর জায়গা দখল করবেন তিনি। এদিকে, মোডেম ছাড়াও পদত্যাগপত্র জমা দেয়ার ঘটনা ঘটছে অন্যান্য দলেও। অভিযোগের মুখে সোমবার পদ থেকে সরে দাঁড়ান ম্যাক্রনের আরেক ঘনিষ্ঠ সহযোগী রিচার্ড ফেররান্ড।
তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একটি মিউচুয়াল স্বাস্থ্য ইন্স্যুরেন্স তহবিলের প্রধান থাকাকালীন সময়ে তার স্ত্রীর জন্য একটি লোভনীয় সমপত্তির চুক্তি বাগিয়ে নিতে তহবিলের অভ্যন্তরীণ তথ্যের ব্যবহার করেছিলেন।
ফেররান্ড ও গৌলভার্ড উভয়েই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
জেড





