অবরুদ্ধ গাজা উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে চলা অসম যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সেনাদের বীরত্বের আসল চেহারা বেরিয়ে পড়েছে।

ইরানের জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক ডেস্কের পরিচালক হোসেইন শায়খুল ইসলাম এমন মন্তব্য করেছেন।

ইরানের এ সংসদ সদস্য বলেন, ইসরাইলি সেনাবাহিনীর মারাত্মক ক্ষতিসাধন করে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বিজয়ী হয়েছে।

তিনি আরো বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী নজিরবিহীন গণহত্যা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ইসরাইলের এই ভাসা-ভাসা শক্তির মুখে প্রতিরোধের এক অনন্য উদাহরণ দেখিয়েছে ফিলিস্তিনিরা।

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুল, হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা ও একমাত্র বিদ্যুতকেন্দ্রে হামলার মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়েছে যুদ্ধবাজ ইসরাইলের আসল ষড়যন্ত্র। তবে, গাজায় ব্যাপকভিত্তিক স্থল অভিযান চালানো এবং চড়া মূল্য দেয়ার পরও দখলদার ইসরাইল তাদের স্বল্প সময়ের লক্ষ্যও অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন শায়খুল ইসলাম। (সূত্র: আইআরআইবি)

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি