হার্ভাড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন উনিশ শতকের ফরাসী ঔপন্যাসিকের বইটি মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা। বৈজ্ঞানিক পরীক্ষা শেষে চলতি সপ্তাহে বিজ্ঞানীরা এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের হাফটন লাইব্রেরিতে বিরল ও প্রাচীন কীর্তি হিসেবে রক্ষিত ফরাসী ঔপন্যাসিক আর্সেন হাউসেয়ি’র ‘দেস ডেসটিনিজ দ্য লেমে’ বইটি কিসের চামড়া দিয়ে বাঁধানো তা নিয়ে বিজ্ঞানীরা সূক্ষ্মাতিসূক্ষ্ম নমুনা ব্যবহার করে পরীক্ষা চালান।
পরীক্ষা শেষে তারা নিশ্চিত হয়েছেন বইটি ছাগল কিংবা ভেড়ার চামড়া দিয়ে তৈরি নয়।
লাইব্রেরি ব্লগে বইটির রক্ষক অ্যালান পাগলিয়া উল্লেখ করেন, বিজ্ঞানীরা ৯৯ ভাগ নিশ্চিত হয়েছেন বইটি মানুষের চামড়া দিয়ে বাঁধানো।
এ কথার সত্যতা মিলেছে বইটির লেখকের বন্ধুর হাতের লেখা থেকে। বইতে ফরাসী ভাষায় ডাক্তার বন্ধু লোদোভিক বোঁলা (১৮১৫-১৮৯৬) লেখেন, বইটি মানুষের চামড়া দিয়ে বাঁধানো। তিনি লেখেন, যত্নের সঙ্গে লক্ষ্য করলে চামড়ার লোমকূপ খুঁজে পাওয়া যাবে। তিনি এর পক্ষে যুক্তি দিয়ে বলেন, মানব আত্মা নিয়ে রচিত বই মানুষের চামড়া দিয়ে বাঁধাই হওয়ার দাবি রাখে।
তিনি বলেন, মানসিকভাবে অসুস্থ এক নারীর পশ্চাদ্দেশের চামড়া দিয়ে বইটি বাঁধানো হয়েছে। ওই নারী হার্ট অ্যাটাকে মারা যান।
হার্ভাড বলছে, মানুষের চামড়া বাঁধানো বই এই একটিই তাদের সংগ্রহে রয়েছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ০৭ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
প্রাচীন বইটি মানুষের চামড়া দিয়ে বাঁধাই!
হার্ভাড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন উনিশ শতকের ফরাসী ঔপন্যাসিকের বইটি মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা। বৈজ্ঞানিক পরীক্ষা শেষে চলতি সপ্তাহে বিজ্ঞানীরা এ কথা





