হংকংয়ের দুটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালাচ্ছে। খবর এএফপি’র।
কসওয়ে বে ও মং ককে এ সংঘর্ষ ঘটে। আন্দোলন বিরোধীরা বিক্ষোভকারীদের ব্যারিকেড ভেঙ্গে ফেলতে শুরু করলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে। এ সময় শহরের বেশ কয়েকটি এলাকায় অচলাবস্থা দেখা দেয়।
এসএমএ





