ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী কয়েক দিন আগে ইসরায়েলে প্রবেশ করেছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি পশ্চিম তীরের কাবাতিয়া এলাকার এক ফিলিস্তিনি।
হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের নির্দেশে কাবাতিয়ায় অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে ‘দৃঢ় ও দ্রুত’ পদক্ষেপ নেওয়া হবে।
সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের হামলার ঘটনা একাধিকবার ঘটেছে। গত নভেম্বরে গুশ এতজিওন এলাকায় একই ধরনের হামলায় একজন ইসরায়েলি নিহত ও কয়েকজন আহত হয়।
এনএইচ