আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্শাল ফাহিম মিলিটারি একাডেমিতে তালেবান বিদ্রোহীদের হামলায় ১৫ ক্যাডেট নিহত হয়েছেন। এক গোপন তথ্যসূত্রের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করে সামা টিভি।
স্থানীয় প্রশাসন থেকে এখনো হতাহতের বিষয়ে কোন তথ্য দেওয়া হয় নি। যার কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানায় সংবাদ মাধ্যমটি। এদিকে এখনো মাঝে মধ্যে গুলি বা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানায় তারা।
'হামলাটি তালেবার দ্বারা সংঘঠিত নাকি অন্য কোন বিদ্রোহী গোষ্ঠি এর সাথে সম্পর্কিত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি তালেবান জঙ্গি গোষ্ঠির হামলা' এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানায় সামা টিভি নিউজ।
হামলা সম্পর্কে কাবুলের স্থানীয় এক বাসিন্দা মোহাম্মদ ইহসান জানায়, ভোর ৫টার সময় থেকে বিস্ফোরণ শুরু এবং প্রায় ১ ঘন্টা এই রকম শোনা গিয়েছিল। এখনো মাঝে মধ্যে শোনা যাচ্ছে।
কাবুল পুলিশের মুখপাত্র বাসির মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারীরা রকেট ছুড়ে ও গুলিবর্ষণ করে হামলা চালায়।
তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে কাবুলে অ্যাম্বুলেন্স হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যার একদিন পর এ হামলা চালানো হল।
কাবুলের এ মিলিটারি একাডেমিতে আফগান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। এটি বহুদিন ধরেই জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্যবস্তু ছিল। গত বছরের অক্টোবরেই এ মার্শাল ফাহিম সামরিক একাডেমির বাইরে এক বিস্ফোরণে ১৫ সামরিক ক্যাডেট নিহত হন।
জেড





