কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী শুক্রবার বলেছেন, ভারতের লোকসভা নির্বাচনে তার দলের ভরাডুবির জন্য তিনি নিজেকে দায়ী মনে করেন। দলের সভানেত্রী ও তার মা সোনিয়া গান্ধীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে রাহুল বলেন, ‘আমি নতুন সরকারকে অভিনন্দন জানাই। জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে।’ নির্বাচনে দলের ফল সম্পর্কে তিনি বলেন, ‘আমার মতে কংগ্রেস খারাপ করেছে। এখানে আমাদের অনেক কিছু ভাবার আছে। যা ঘটেছে তার জন্য আমি নিজেকে দায়ী মনে করি।’ শুক্রবার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৫৮টি আসন। অপরদিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৩৯টি আসন। বিজেপি স্বতন্ত্রভাবেই পেয়েছে ২৮৪টি আসন, যা তাদের এককভাবেই সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। ১৯৮৪ সালে মাত্র ২টি আসনে বিজয়ের পর এটি বিজেপির সবচেয়ে বড় বিজয়। রাহুল গান্ধী নির্বাচনী প্রচারণায় দলের নেতৃত্ব দিলেও কংগ্রেস দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে রাহুল বা অন্য কারো নাম ঘোষণা করেনি। সে কারণে কংগ্রেস নেতৃবৃন্দ দলের পরাজয়ের জন্য রাহুল বা সোনিয়া গান্ধী কাউকে দায়ী মনে করছেন না। সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
বিজেপিকে রাহুলের অভিনন্দন, পরাজয়ের দায় স্বীকার
কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী শুক্রবার বলেছেন, ভারতের লোকসভা নির্বাচনে তার দলের ভরাডুবির জন্য তিনি নিজেকে দায়ী মনে করেন। দলের সভানেত্রী ও তার মা সোনিয়া গান্ধীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে রাহুল বলেন





