চীনের নৌবাহিনীর লুয়াং-২ ক্লাস মিজাইল ডেস্ট্রয়ার 'জিয়ান' ভারতের মুম্বাইয়ের সামরিক বন্দরে অবস্থান করছে। গতকাল সোমবার মিজাইল ডেস্ট্রয়ারটি মুম্বাইতে আসে। সূত্র: এনডিটিভি

এমন সময় চীনের জাহাজটি আসলো যখন ভারত এডেন সাগরে চীনের জলষড়যন্ত্র ঠেকানোর জন্য মিশন চালাচ্ছে।

ভারতের প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে, একদিন আগেই মিজাইল ডেস্ট্রয়ার জাহাজটি মুম্বাই সামরিক বন্দরে এসেছে।

আরো জানানো হয়, আগামী ২৪ জুলাই জাহাজটি ওমানের সালাসাহ'র উদ্দেশ্যে রওনা হবে।

উল্লেখ্য, মাস খানেক আগ থেকে চীনের একটি যুদ্ধ জাহাজ পাকিস্তানের করাচী বন্দরে অবস্থান করছে।

ইআর