অবশেষে পাকিস্থানের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার পর তিনি সেনাপ্রধান চূড়ান্ত করেছেন শনিবার। লে. জেনারেল কামার জাভেদ বাজওয়া পাকিস্থানের নতুন সেনাপ্রধান।
বালুচ রেজিমেন্টের পদাতিক বাহিনীর সদস্য বাজওয়াকে চিফ অব আর্মি স্টাফ এবং লে. জেনারেল জুবায়ের হায়াতকে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান করা হয়েছে।বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফ চলতি সপ্তাহেই অবসরে যাচ্ছেন ।
সূত্র দৈনিক ডন
নাজিব





