অপরিচিত লোকের পার্ক করা গাড়ি খোলা পেয়ে উঠে পড়েছিল ৪ শিশু। আর সেই গাড়ির মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হল তাদের সবার। ঘটনাটি ঘটেছে ভারতের তামিল নাড়ুতে। খবর জিনিউজে'র।

চার থেকে ১০ বছর বয়সী ওই ৪ শিশু তামিল নাড়ুর তুতকরিন জেলার বেদান্তম গ্রামে পরিবারের সঙ্গে উত্‍সব উপলক্ষে মন্দিরে এসেছিল। যেই গাড়ির মধ্যে ঘটনাটি ঘটেছে, ঋণ শোধ করতে না পারার কারণে সেই গাড়ি হস্তগত করেছে পুলিশ। মৃত শিশুদের অভিভাবকরা প্রথমে সন্তানদের দেহ নিতে অস্বীকার করলেও পরে পুলিশের কাছ থেকে দেহ নিয়ে যান তাঁরা।

মিস মুথাম্মল নামে শিশুদের এক আত্মীয় জানান, এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া উচিত্‍। কেউ নিজের গাড়ি লক করে যায়নি বলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী শিশুরা গাড়িটিকে লক করে ফেলেছিল। কিন্তু তারা জানত না কীভাবে গাড়ির দরজা খুলতে হয়। 

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই