রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের (কানাডার স্থানীয় সময়)দিকে টরন্টোর উত্তরে ভগান এলাকায় এ ঘটনা ঘটে।
দেশটির আঞ্চলিক পুলিশের প্রধান জিম ম্যাকসুইন বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সাথে গুলি বিনিময়ের পরে সন্দেহভাজন ব্যক্তিও মারা যায়।
ম্যাকসুইন জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য ও বন্দুকধারী ওই ভবনের বাসিন্দা কিনা সে বিষয়ে তার কাছে বিশদ বিবরণ নেই। অন্টারিওর স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট এবিষয়ে তদন্ত করছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, কানাডায় এই ধরনের ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল এবং টরন্টো দীর্ঘকাল ধরে নিজেকে বিশ্বের অন্যতম নিরাপদ বড় শহর হিসেবে তার স্থান ধরে রেখেছে।
এন





