আফগানিস্তানের বাগরাম কারাগার থেকে ৬৫ জন তালেবান বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের মুক্তি দেয়া হয় বলে জানিয়েছে ডন অনলাইন।
মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা সত্ত্বেও হামিদ কারজাই প্রশাসন তালেবান বন্দীদের ছেড়ে দিল। যুক্তরাষ্ট্র এসব তালেবান বন্দীকে ন্যাটো ও আফগান বাহিনীর জন্য হুমকি বলে উল্লেখ করেছে।
আফগানিস্তানের একজন সরকারি কর্মকর্তা আবদুল শুকুর দাদরাস এএফপিকে জানান, বৃহস্পতিবার সকালে কুখ্যাত বাগরাম কারাগার থেকে ৬৫ জন বন্দীকে মুক্তি দেয়া হয়। তারা সকালেই ওই এলাকা ছেড়ে চলে যান।
দাদরাস আরো জানান, তাদেরকে আটকে রাখার মতো কোন অভিযোগ বা কারণ নেই।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের এই পদক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে। মুক্তিপ্রাপ্ত তালেবান বন্দীদেরকে 'বিপজ্জনক ব্যক্তি' বলে আখ্যায়িত করেছে দেশটি। এসব বন্দীর হাতেই ৩২ ন্যাটো সেনা ও ২৩ জন আফগান সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।
তবে, প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, বাগরাম কারাগার হচ্ছে তালেবানদের জেগে উঠার কারখানা। এখান থেকে তারা দেশকে ঘৃণা করতে শেখেন। অত্যাচারের মাধ্যমে তাদেরকে এই শিক্ষা দেয়া হয়। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
আমেরিকাকে আরেকটি চপেটাঘাত কারজাইয়ের
আফগানিস্তানের বাগরাম কারাগার থেকে ৬৫ জন তালেবান বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের মুক্তি দেয়া হয় বলে জানিয়েছে ডন অনলাইন। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা সত্ত্বেও হামিদ কারজাই প্রশাসন তালেবান বন্দীদের ছেড়ে দিল।





