ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিপরীতে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইইইউ) নামের আরেকটি অর্থনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাশিয়া, কাজাখস্তান ও বেলারুশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই জোটে মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলো অন্তর্ভূক্ত হবে। খবর প্রেস টিভির। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় রাশিয়া, কাজাখস্তান ও বেলারুশের প্রেসিডেন্টগণ উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। দেশ তিনটির প্রেসিডেন্ট হচ্ছেন যথাক্রমে ভ্লাদিমির পুতিন, নূরসুলতান নাজারবায়েভ ও আলেকজান্ডার লুকাশেঙ্কো। চুক্তির ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, "আমাদের যৌথভাবে কাজ করার একটি প্রয়াস হচ্ছে এই চুক্তি। রাশিয়া, বেলারুশ ও কাজাখস্তানের মধ্যে একটি সহায়তামূলক সম্পর্ক তৈরির লক্ষ্যেই এই চুক্তি।" দেশ তিনটি এখন থেকে তাদের অর্থনৈতিক বিষয়গুলো যৌথভাবে দেখভাল করবে। বিশ্ববাজারে অবস্থান তৈরি করে নেয়ার জন্য দেশ তিনটি একত্রে কাজ করবে বলেও জানান পুতিন। পুতিন জানান, মুক্ত বাণিজ্য ছাড়াও সদস্য দেশগুলোর শিল্প, কৃষি ও অর্থ সংক্রান্ত নীতিমালা তৈরি করা হবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ভাসিলে নেবেনজেই জানান, ইউরেশিয়ান গঠনে এই চুক্তি একটি ইতিহাস হয়ে গেল। আগামী বছরের ১ জানুয়ারি থেকে ইউরেশিয়ান ইকোনকিম ইউনিয়ন (ইইইউ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলেও জানান তিনি। চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে কার্যক্রম শুরু হয় ২০১১ সালের নভেম্বরে। ইউরেশিয়ান ইউনিয়ন গঠনে তখন দেশ তিনটি একটি রোডম্যাপ তৈরি করে। সূত্র: প্রেস টিভি [b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
চুক্তি স্বাক্ষরিত হলো ইউরেশিয়ান ইউনিয়নের
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিপরীতে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইইইউ) নামের আরেকটি অর্থনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাশিয়া, কাজাখস্তান ও বেলারুশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই জোটে মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলো অন্তর্ভূক্ত হবে। খবর প্রেস টিভির।





