আইএসের হামলার ঝুঁকিতে সুইডেনে সতর্কতা জারি করা হয়েছে।  দেশটির গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়েছে যে, সুইডেনের রাজধানী স্টকহোমে হামলা চালাতে পারেআইএস।

সুইডেনের নিরাপত্তা বিভাগ বলছে, তারা হুমকির বিষয়টি তদন্ত করে দেখছে।

এফটনব্লাডেট, এক্সপ্রেসেন এবং সুইডিশ রেডিও অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে খবর দিয়েছে যে, রাজধানী স্টকহোমে সম্ভাব্য সন্ত্রাসী হামলা চালাতে পারে আইএস।

এক্সপ্রেসেন আরো জানিয়েছে যে, সুইডিশ পুলিশ ইরাকের গোয়েন্দা বিভাগের কাছ থেকে এ বিষয়ে তথ্য পেয়েছে।

গোয়েন্দা বিভাগের ঐ তথ্যে বলা বলা হয়েছে, বেসামরিক লোকদের উপর হামলা চালাতে আইএসের সাত-আটজন জঙ্গী সুইডেনে প্রবেশ করেছে।

ইরাকি একটি নিরাপত্তা সংস্থার সূত্র বলেছেন, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ছয় ইরাকি তুরস্ক হয়ে সুইডেনে প্রবশ করেছে।

আইএসের নেতা আবু মুসাব আল জারকাবি ও বর্তমান আইএস নেতা আবু বকর আল বাগদাদির খুব ঘনিষ্ঠ জন ওই দলের নেতা।  তাকে মার্কিন বাহিনী ইরাকে অনেকবার বন্দী করেছিল বলে জানানো হয়।

এমআইএস