যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আত্মঘাতী হামলাকারির পরিচয় তুলে ধরেছে পুলিশ। পরিচয়ে বলা হয় হামলাকারীর নাম সালমান আবেদি। সে লিবিয়ার বংশধর ব্রিটেনের নাগরিক।

সম্প্রতি আলোচনার অন্যতম মুখপাত্র হয়ে দাড়িয়েছে এই সালমান। ২২ বছর বয়সী এই সালমান আসলে কে? পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে সালমানের আসল পরিচয়:

সালমান লিবিয়া থেকে ব্রিটেনে আসার পর উচ্চতর ডিগ্রির জন্য পড়াশুনা শুরু করে ব্রিটেনের সালফোর্ড ইউনিভার্সিটিতে। ২০১৪ সালে বিজনেস এন্ড ম্যানেজম্যান্টে ভর্তি হলেও শেষ করতে পারেনি তার পড়াশুনা। মাত্র দুই বছর পড়াশুনার পর বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয় সে।

পুলিশের তদন্তে বলা হয় এসব তথ্য পাওয়া যায় তার পকেটে থাকা এটিএম কার্ডের ভেতর। যেখানে সে আত্মঘাতী হামলা চালায় সেখান থেকে এই কার্ড উদ্ধার করা হয়।

তদন্তে বলা হয় সালমান আবেদি গত ১২ মাসে লিবিয়ার পাশাপাশি বিশ্বের একাধিক দেশে ভ্রমণ করে। ভ্রমণের সময় সে আল কায়েদার সাথে পরিচয় হওয়ার সুযোগ পায় এবং ক্রমেই জঙ্গি কার্যক্রমের দিকে ধাবিত হয়।

একাধিক দেশ ভ্রমণে শুধুমাত্র আল কায়েদা ছাড়াও অন্যান্য জঙ্গি গোষ্ঠিগুলোর সাথে তার পরিচয়সূত্র ছিল।

তার পরিবার বিষয়টি জানতে পেরে তাকে বাধা দিলেও কোন কাজ না হওয়ায় তারা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে এই বলে যে,সে ক্রমান্বয়ে ভয়ংকর হয়ে উঠছে এবং কারো নিষেধাজ্ঞা সে মানছে না।

ইউএস তদন্তে বলা হয় সালমানের বহন করা বোমাটি তুলনামূলক বড় এবং সরঞ্জামগুলো সংগ্রহ করা অনেক দু:র্সাধ্য। তার অর্থ এই দাঁড়ায় যে কোন সহযোগীতা ছাড়াই সে এই কাজটি করেছে এটা ভাবা অসম্ভব।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এই আত্মঘাতী হামলাকে যুক্তরাজ্যের জন্য বিপদসংকেত বলে দেখছেন। পাশাপাশি তিনি পুনরায় এই রকম হামলার সম্ভাবনার একটি বিশেষ সতর্ক বাণী দিয়েছেন।

উল্লেখ্য সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অ্যরিনা স্টেডিয়ামে একটি আত্মঘাতী হামলা ঘটে। যার দায় স্বীকার করে আইএস। হামলায় অন্তত ২২ জন নিহত এবং ৫৯ জন আহত হয়।

এর ঠিক ২ মাস আগে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টারে পার্লামেন্ট ভবনের সামনে একটি হামলা হয়।

জেড