মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা আনোয়ার ইবরাহিমকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ার সবচেয়ে ধনী অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণ নেয়ার 'ষড়যন্ত্রে'র অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। খবর ডন অনলাইনের।
শুক্রবার আদালতের তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ অভিযোগ থেকে তার অব্যাহতির আবেদন যাচাই করতে গিয়ে এ রায় দেন। উল্লেখ্য, এই অভিযোগকে তার সমর্থক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা অভিযোগ করে। আনোয়ার ইবরাহিমের রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করতেই এই অভিযোগ আনা হয় বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে। প্রায় বছর দুয়েক আগে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন মালয়েশিয়ার প্রাক্তন এই উপপ্রধানমন্ত্রী।
এর আগে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। তবে, আনোয়ার ইবরাহিমের আইনজীবীরা উচ্চ আদালতে আবেদন করবেন। ফলে, খুব শীঘ্রই তাকে কারাভোগ করতে হচ্ছে না।
কিন্তু আদালতের এই রায়ের ফলে তিনি দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য সেলাঙ্গুরের নির্বাচনে অংশ নিতে পারবেন না। ধারণা করা হচ্ছিল এই রাজ্যে জয়লাভ করে তিনি মূখ্যমন্ত্রী হতে পারতেন।
অন্যদিকে, উচ্চ আদালতের আপিলেও তিনি হেরে যান তাহলে পরবর্তী জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারবেন না এই নেতা। উল্লেখ্য, পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৮ সালে। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
আন্তর্জাতিক
আনোয়ার ইবরাহিমের ৫ বছরের কারাদণ্ড