ধর্ষণের দায়ে আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন আচার্যকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এ ছাড়াও দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে তাকে রাজ্য বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়ায় বৃহস্পতিবার মনোরঞ্জন আচার্য বিধায়ক পদ থেকেও পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সি পি আই (এম) দলের রাজ্য কমিটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার নিজ এলাকায় দলীয় কার্যালয়ে দলের সদস্য এক নাবালিকা বালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে মনোরঞ্জন আচার্যের বিরুদ্ধে।
এ ঘটনার খবর প্রকাশ্যে আসার আগেই শাসক সি পি আই (এম) তাদের সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিলো। বামফ্রন্ট তথা সি পি আই (এম) কেরল ও পশ্চিমবঙ্গে তাদের ক্ষমতা হারিয়ে ত্রিপুরা রাজ্যে কোনো মতে টিকে আছে। এ অবস্থায় কোনো ঝুঁকি নিতে রাজি নয় দলের ত্রিপুরা ও কেন্দ্রীয় নের্তৃত্ব।
বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে কোনো ইস্যু সৃষ্টি করতে না পারে সেজন্য শাসক সি পি আই (এম) তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে মত রাজনৈতির বিশ্লেষকদের।
এমএম





