সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নতুন সরকার গঠন করেছেন। তৃতীয় দফায় দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে সরকার গঠন করলেন তিনি।

নতুন ১১ মন্ত্রী নিয়ে গঠিত এ সরকারে প্রেসিডেন্ট নির্বাচনে আসাদের প্রতিদ্বন্দ্বী হাসান আন-নুরিও ঠাঁই পেয়েছেন। নুরিকে প্রশাসনিক উন্নয়নমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নতুন এ মন্ত্রিসভার প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বসহ বাকি পদগুলোতে কোনো পরিবর্তন আনা হয় নি।

গত ৩ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আসাদ ৮৮.৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। প্রদত্ত এক কোটি ১৬ লাখ ৩৪ হাজার ৪১২ ভোটের মধ্যে তিনি পান এক কোটি ৩ লাখ ১৯ হাজার ৭২৩ ভোট। আগামী সাত বছর তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই