ভারতে একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার ব্রেকিং নিউজে এ খবর জানানো হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দেশটির তামিল নাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলার হোসুর শহরের অদূরে বেঙ্গালুরু-এরনাকুলাম এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। নিহত হওয়া ১০ জন ট্রেনের যাত্রী বলে জানা গেছে।

এআর