পশ্চিম তীরে সংঘর্ষে ইসরাইলী বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনী নিহত হয়েছে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিখোঁজ ইসরাইলী কিশোরদের সন্ধানে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনী চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তারা রোববার একথা জানিয়েছে।
চিকিৎসা কর্মকর্তারা এএফপিকে জানান, রামাল্লায় গতরাতে ইসরাইলী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে ৩০ বছর বয়সী মোহাম্মদ তারাফি নামের ১ ফিলিস্তিনী নিহত ও আরো ৫ জন আহত হয়েছেন।
এদিকে নাবলুসের পশ্চিমে ঈন বিত আল মাঈ শরনার্থী শিবিরে ২৭ বছর বয়সী আহমেদ ফাহনাউই নামের এক যুবক সংঘর্ষে নিহত হন। এ সময় তিনি মসজিদে যাচ্ছিলেন। সূত্র: এএফপি।
ঢাকা, ২২জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।