কানাডার এক মহিলার চিঠির বাক্সে রহস্যজনকভাবে ৪৫ বছর আগে পাঠানো একটি চিঠি এসেছে। কয়েক দশক আগে তার বোন তার কাছে চিঠিটি পাঠিয়েছিলেন। কানাডার সংবাদ মাধ্যম মঙ্গলবার এ কথা জানায়।
অ্যানী টিঙ্গলে নামের ওই মহিলা সরকারি বেতার সিবিসিকে জানান, ১৯৬৯ সালে তার বোন ৬ সেন্টের একটি স্ট্যাম্পের সঙ্গে ডাকযোগে চিঠিটি পাঠায়। তখন তার বোনের বয়স ছিল ৯ বছর।
প্লাস্টিকের একটি মোড়কে মুড়ে চিঠিটি পাঠানো হয়। এর সঙ্গে কানাডা ডাক বিভাগ একটি নোট পাঠায়। এতে খাম ও চিঠি নষ্ট হয়ে যাবার জন্য দুঃখ প্রকাশ করা হয়। তবে চিঠিটি বিলম্বে পাঠানোর জন্য দুঃখ প্রকাশ করা হয়নি।
নোটটিতে লেখা ছিল, ‘প্রিয় গ্রাহক, আপনার চিঠিটি নষ্ট হয়ে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। ডাক বাক্সে এটিকে আমরা এ অবস্থায়ই পেয়েছি।’
তিনি বলেন, খামটিতে ‘মি. ও মিসেস আর.ডি. টিঙ্গেল’-এই ঠিকানা লেখা ছিল। এতে শুধু মাত্র একটি রাস্তার নাম ও ভুল বাড়ির নম্বর লেখা ছিল। লেখব্রিজ নগরী থেকে চিঠিটি পাঠানো হয়। সূত্র: নিউজলকার ডট কম
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]