সোমবার বিকেলে লেফ্লোর কাউন্টিতে এক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে পাঁচজন নিহত হয়েছে। ইউএসএ টুডে জানিয়েছে।
শেরিফ রিকি ব্যাংক স্থানীয় সময় ৬.১৫ টায় ঘটা এ বিমান দুর্ঘটনায় ৫ জনের নিহতের ব্যাপারে নিশ্চিত করেছেন। সি -১৩০ বিমানটিতে ৯ জন আরোহী ছিল বলে জানা গেছে।
একটি সবুজ কৃষি খামারে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময়ে আকাশ জুড়ে আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
মার্কিন নৌ বাহিনী এক টুইটার বার্তায় জানিয়েছে, '১০ জুলাইয়ের সন্ধ্যায় একটি ইউএসএমসি-কেসি-১৩০ বিমান দুর্ঘটনায় পড়ে। এখনো পর্যন্ত পুরো ঘটনা স্পষ্ট নয়, তবে আরো তথ্য জানানো সম্ভব হবে।'
এমএনজে





