এবার ক্যাটাগরি-৪ টাইফুন ‘ভংফং’জাপানের দিকে এগিয়ে যাচ্ছে।জাপানের আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা  জানিয়ে আগামী সোমবার নাগাদ এটি জাপানের মূল ভূ-খণ্ডে আঘাত হানতে পারে। তারা জানান এসময়  বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ২৫২ কিলোমিটার। 

জাপানের আবহাওয়া অধিদফতর জানায়, এটি একটি বৃহআকৃতির এবং শক্তিশালী টাইফুন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সোমবার নাগাদ ঝড়টি জাপানের মূল ভূ-খণ্ডে আঘাত হানবে। তবে আগামী মঙ্গলবার নাগাদ অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে ‘ভংফং’।

টাইফুন ‘ভংফং’র আঘাতে হিরোশিমা, নাগাসাকি, টোকিও, ফুকুশিমায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চলতি বছর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হবে ‘ভংফং’।

দু'র্যোগ মোকাবেলায় গতকাল শুক্রবার রাতে সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাপানের প্রধান কেবিনেট সেক্রেটারি ইওসিহাইড সুগা এক সংবাদ সম্মেলনে বলেন, দেশবাসীকে আবহাওয়া বিষয়ক সংবাদের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।

টাইফুনটি জাপানের উত্তর দিকে সরে যাওয়ার সময় অনেকটা দুর্বল হয়ে পড়বে। হনসুতে আঘাতের আগে পশ্চিম অঞ্চলের কুইসুতে আঘাত হানবে। টাইফুনের প্রভাবে ইতোমধ্যে টোকিওতে বৃষ্টিপাত শুরু হয়েছে।

এদিকে, ‘ভংফং’ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা’য় কর্মরত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ফ্লাইট ইঞ্জিনিয়ার রেইড ওয়াজম্যান টুইটারে ‘ভংফং’র একটি ছবি পোস্ট করেছেন। ছবির বিষয়ে টুইটে তিনি লেখেন, ঝড়ের অনেক ছবি দেখেছি, কিন্তু এরকম ভংয়ঙ্কর ছবি আগে দেখিনি।

স্যাটেলাইটে ধারণকৃত ছবি দেখে বলা হচ্ছে, ভংফংয়ের চোখ প্রায় ৫০ মাইল জুড়ে বিস্তৃত। 

একে