ইটালির উপকূলে অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ১৪ জনের সলিল সমাধি হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো দুই শতাধিক। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিনহুয়া, টাইমস অব ইন্ডিয়া ও ইনডিয়ান এক্সপ্রেস।
নৌকাটিতে চার শতাধিক অভিবাসী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ইটালির সর্ব দক্ষিণের দ্বীপ লাম্পেদোসা থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণে ভূমধ্যসাগরে নৌকাটিতে ডুবে যায়। অভিবাসীদের সবাই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। নৌকা থেকে অন্তত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
লাম্পেদোসা বন্দরের ক্যাপ্টেন গিউসেপ্পি ক্যান্নারিলে বলেছেন, "নৌকাটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা আমরা জানি না। তবে, বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন আরোহীর সংখ্যা কয়েক শত হবে। আমরা নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছি।"
গত সপ্তাহে ইটালির ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলিতে প্রায় এক হাজার অভিবাসী অবৈধভাবে আসেন। এ নিয়ে চলতি বছর ২৫ হাজারেরও বেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে প্রবেশ করেছে। বেশিরভাগ অভিবাসীই আফ্রিকার সাব-সাহারান দেশগুলোর। এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ফিলিস্তিনের নাগরিকেরাও রয়েছেন। সূত্র: সিনহুয়া, টাইমস অব ইন্ডিয়া ও ইনডিয়ান এক্সপ্রেস
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
ইটালিতে নৌকাডুবিতে নিহত ১৪, নিখোঁজ ২০০