চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানব যুক্তরাষ্ট্রের নভোচারী এডগার মিচেল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিচেল ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

১৯৭১ সালে অ্যাপোলো ১৪ মিশনের সদস্য হিসেবে চাঁদে অবতরণ করেন মিচেল। সেখানে তিনি নয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন।

তিনি বলতেন, তার বিশ্বাস ভিনগ্রহবাসীরা পৃথিবীতে এসেছিল।

মিচেল পরবর্তী সময়ে মন এবং মনের অজ্ঞাত বিষয়াদি সম্পর্কে পড়াশোনায় নিয়োজিত হন।

১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের স্পেস মহাকাশ সংস্থা নাসা ত্যাগ করেন মিচেল। এরপর তিনি ইনিস্টিটিউট অব নিউটিক সায়েন্স স্থাপন করেন।

ওএফ