দক্ষিণ সুদানে তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ১০ লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে জাতিসংঘ হুঁশিয়ার করেছে।
মানবিক বিষয়ক সমন্বয় সংক্রান্ত জাতিসংঘ দপ্তর (ওসিএইচএ) শুক্রবার রাতে এক প্রতিবেদনে বলেছে ‘দক্ষিণে যুদ্ধ শুরু হওয়ার একশো দিনের মাথায় দশ লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে।’
এদের মধ্যে ৮ লাখেরও বেশী লোক দক্ষিণ সুদানের বিভিন্ন এলাকায় পালিয়ে গেছে। ২ লাখ ৫৫ হাজার প্রতিবেশী রাষ্ট্র ইথিওপিয়া, কেনিয়া, উগাণ্ডা ও সুদানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘ আরো জানায়, ১৫ ডিসেম্বর প্রেসিডেন্ট সালভা কীর এর অনুগত সৈন্য ও সাবেক প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুগত যোদ্ধাদের মধ্যে সহিংসতা শুরু হয়।
জানুয়ারিতে সরকার ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্র বিরতি স্বাক্ষরিত হলেও তা অকার্যকর হয়ে পড়ে এবং যুদ্ধ চলতে থাকে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]