ইরাকে চলতি বছর সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৮,৪৯৩ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধুমাত্র জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী নিহতদের এ সংখ্যা প্রকাশ করা হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে মৃতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। জাতিসংঘের মানবাধিকার পরিষদের উপ প্রধান ফ্লাভিয়া পানসিরিও এ কথা স্বীকার করেছেন।
জাতিসংঘের হিসেব অনুযায়ী- চলতি বছর ইরাকে যেসব মানুষ মারা গেছেন তার মধ্যে অর্ধেকই মারা গেছেন জুন, জুলাই ও আগস্ট মাসে। জুন থেকে সুন্নী বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর হামলা শুরু হয়।
ইরাকে দীর্ঘদিন ধরে চলে আসা সহিংসতার সঙ্গে আইএস-এর সহিংসতা যোগ হওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
গত বছর ইরাকে ৮,০০০ মানুষ নিহত হয়েছিল এবং সবচেয়ে রক্তক্ষয়ী বছর হিসেবে ঘোষণা করা হয়। তবে, পরিস্থিতি দেখে আশংকা করা হচ্ছে- গত বছরের চেয়ে এবার হতাহতের সংখ্যা অনেক বেশি হবে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





