ভারতের ইনদওরে ১৬ বছরের এক কিশোরীকে দেড় বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠল উঠল বাবা-ছেলে-ভাতিজাসহ ৬ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছে বছর পঞ্চাশের এক ঠিকাদার, তার ছেলে ও আরও তিনজন। অভিযুক্তদের এক জন নাবালক।

ঘটনাটি ভারতের ভোপালের। সময়টা ২০১৮ সালের মার্চ মাস। তখন মেয়েটির বয়স ১৫। ক্লাস নাইনে পড়ত সে। কিন্তু মা মারা যাওয়ার পর তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। বাবা একটি বহুতল ভবনে ওয়াচম্যানের কাজ করতেন। সেই সময় ওই কিশোরীকে টাকার বিনিময়ে বাড়ির বাচ্চাদের দেখাশোনার জন্য ডেকে আনতেন এক কেটারিং কন্ট্রাক্টর।

কিছুদিন পর থেকেই তিনি মেয়েটিকে পর্নোগ্রাফি দেখাতে শুরু করেন এবং ধর্ষণ করেন। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। সবাইকে এ বিষয়ে বলে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটিকে যৌন নিগ্রহ শুরু করে অভিযুক্তের ২৩ বছরের ছেলেও। তিনি আইনের ছাত্র।

মেয়েটি কয়েক সপ্তাহ পর ঠিকাদারের ভাইয়ের ছেলেকে সব জানিয়ে তার কাছে সাহায্য চায় কিশোরী। কিন্তু সেই নাবালকও ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। তার সঙ্গে যোগ দেয় আরও তিন প্রতিবেশী যুবক। লাগাতার অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ বাবাকে সব খুলে বলে মেয়েটি। খবর পেয়ে পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেফতার করে।

এবিসিদ্দিক