মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল পদত্যাগ করতে যাচ্ছেন। ইরাক ও সিরিয়ার আলোচিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে কৌশল সংক্রান্ত বিষয় নিয়ে তিনি পদত্যাগ করছেন।

প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে পদত্যাগের আহবান জানানোর পর তিনি এ সিদ্ধান্ত নেন। তার পদত্যাগের বিষয়টি প্রথম নিশ্চিত করে নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

তবে, পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ওবামা প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন চাক হ্যাগেল। তিনি ভিয়েতনাম যুদ্ধের একজন সেনা কমান্ডার ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন মার্কিন কংগ্রেসের একজন সিনেটর।

এমএ