ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে ভাইস চিফ লে. জে. দলবীর সিং সুহাগের নাম ঘোষণা করা হয়েছে। ক্ষমতা ছাড়ার দুদিন আগেই সেনাপ্রধান পরিবর্তন করলো কংগ্রেস।
মঙ্গলবার সেনাপ্রধান হিসেবে তার নাম ঘোষণা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিজেপি’র তীব্র বিরোধিতা সত্ত্বেও শেষ সময়ে নতুন সেনাপ্রধান নিয়োগ দিল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। কংগ্রেসের উচ্চ পর্যায়ের নেতারা এমনকি ভারতের প্রধানমন্ত্রী ও দলটির প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী সোমবার সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনীর জন্য নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেন।
দেশটির সদ্যবিদায়ী সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং ৩১ জুলাই অবসরে যাওয়ার কথা থাকায় কংগ্রেস এ সিদ্ধান্ত নিল। নিয়ম অনুযায়ী সেনা প্রধান অবসরে যাওয়ার দু মাস আগেই নতুন সেনাপ্রধান নিয়োগ দিতে পারে সরকার।
বিজেপি বিরোধীতা করলেও দেশটির নির্বাচন কমিশন জানায়, সরকার চাইলে নিজের মেয়াদ পর্যন্ত নতুন সেনাপ্রধান নির্বাচন করতে পারে।
অপরদিকে বিজেপি’র আপত্তি, শেষ সময়ে এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার বর্তমান সরকারের নেই।
তবে সময় ৩১ জুলাই পর্যন্ত জেনারেল বিক্রম সিং এর মেয়াদ ছিল তার পরেও কংগ্রেসের তড়িঘড়ি করে সেনাপ্রধান পরিবর্তনকে তেমন একটা ভাল চোখে দেখছে না খোদ ভারতসহ বিশ্ব সম্প্রদায়। তাহলে ভারতের সেনাবাহিনীও রাজনীতিকরণের প্রক্রিয়ার দিকে এগুচ্ছে এমন প্রশ্ন করেছেন অনেকে। তবে এত কম সময়ের মধ্যে এমন একটা কাজ করে কংগ্রেস বস্তুতপক্ষেই হাজারটা প্রশ্নের জন্ম দিয়েছে। এনডিএ ক্ষমতায় এলে অর্থাৎ ক্ষমতার পালাবদলে মোদী যদি প্রধানমন্ত্রী হন আর যদি তিনিও সেনাপ্রধান পরিবর্তন করতে চান তাহলে কোন পথে যাবে ভারত। সেটাই এখন দেখার বিষয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
আন্তর্জাতিক
দলবীর সিং ভারতের নয়া সেনাপ্রধান
ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে ভাইস চিফ লে. জে. দলবীর সিং সুহাগের নাম ঘোষণা করা হয়েছে। ক্ষমতা ছাড়ার দুদিন আগেই সেনাপ্রধান পরিবর্তন করলো কংগ্রেস। মঙ্গলবার সেনাপ্রধান হিসেবে তার নাম ঘোষণা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিজেপি’র





