বিমান দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে চায় তাইওয়ানের ট্রান্সএশিয়া এয়ারওয়েজ। বুধবার তারা এ কথা জানিয়েছে।
গত সপ্তাহে ৫৩ যাত্রী ও পাঁচ ক্রু নিয়ে তাইপের সংশান বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ট্রান্সএশিয়া এয়ারওয়েজের ফ্লাইট জিই২৩৫ বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ৪২ জন প্রাণ হারায়। বিমানটি উড়াল সড়কের সাথে ধাক্কা খেয়ে একটি নদীতে পড়ে যায়।
ট্রান্স এশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রত্যেক পরিবারকে চার লাখ ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে চায়।
এর আগে গত জুলাই মাসে অপর দুর্ঘটনায় নিহত ৪৮ যাত্রীর পরিবারকে এয়ারলাইন্সটি একই ধরনের ক্ষতিপূরণ দিয়েছিল।
জেডআই





