পবিত্র রমযান মাস উপলক্ষ্যে ৯৭৭ জন বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে দুবাইয়ের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহইয়ান।

বন্দীদের মুক্তির পাশাপাশি তাদের সকল প্রকার দায়দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হবে বলে আদেশ দেন দুবাইয়ের প্রেসিডেন্ট।

মূলত তাদেরকে নতুন করে ২য় বার জীবন পরিচালনা করার জন্য রমযান উপলক্ষ্যে এই সুযোগ দেয়া হচ্ছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।

শুধু বন্দীদের মুক্তি ছাড়াও রমযান উপলক্ষ্যে আরও পদক্ষেপ নিয়েছে দুবাই কর্তৃপক্ষ। তার মধ্যে অন্যতম হলো ট্রাফিক জরিমানা এই রমযান উপলক্ষ্যে শতকরা ৫০ ভাগ ডিসকাউন্ট থাকবে। অর্থ্যাৎ ‍এই মাসে নির্ধারিত ট্রাফিক জরিমানার অর্ধেক দিলেই চলবে।

উল্লেখ্য যে আগামী ২৭মে চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র মাহে রমযান মাস শুরু হবে।

জেড