দু'রাত সহিংসতা এবং লুটপাটের পর বৃহস্পতিবার ফার্গুসনের শহরতলী সেন্ট লুইসে উত্তেজনা কমে এসেছে। ছুটিরদিন এবং শীতের কারণেও প্রতিবাদকারীদের সংখ্যা কমে যাচ্ছে।

পুলিশ জানায়, নিউইয়র্কের ম্যানহাটনে প্রার্থনার দিন সাতজনকে গ্রেফতার করা হয়। পরে বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে ছড়ানোর চেষ্টা করে।

এছাড়া ক্যালিফোর্নিয়ার র‌্যালি থেকে অন্তত ৫০০ জনকে আটকের পর মঙ্গলবার এবং বুধবার প্রধান শহরগুলোর মহাসড়কগুলো বন্ধ হয়ে যায়।

পুলিশের এক মুখপাত্র বলেন, বিক্ষোভকারীদের ৯০ জনের মত লস এঞ্জেলসের কারাগারে থাকার পর শহরের পুলিশ প্রধান তাদের মুক্তি দেয়। তবে বুধবার যাকে মরণঘাতী অস্ত্রসহ এবং যাদের বিরুদ্ধে বিশেষ পরোয়ানা জারি করা হয়েছে তারা এর অন্তর্ভুক্ত হবে না। এজন্য তাদের কোর্টে উপস্থিত হতে বলা হয়।

উল্লেখ্য, আগস্টের ৯ তারিখ মিশেল ব্রাউনকে পুলিশ অফিসার ড্যারেন উইলসন গুলি করার পর ফার্গুসনের এই বিষয়টি জাতীয় বিতর্কে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ঘটনাটিকে নাগরিক অধিকারের অপব্যাবহার হিসেবে প্রমাণ করছে।

সোমবার গ্রান্ড জুরি পুলিশ অফিসারকে (উইলসন) কোনো শাস্তি না দিয়ে সোম এবং মঙ্গলবার রাতে ফার্গুসনের একশ' বিক্ষোভকারীদের কাঠগড়ায় দাঁড় করায়। এছাড়া মালামাল লুট করা হয় এবং সবাই একসাথে জড়ো না হওয়ার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। অথচ দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ছড়ানো হয়।

এদিকে ধর্মীয় নেতা এবং কর্মীদের সমাবেশের স্থল 'সেন্ট মার্ক ফ্যামেলি চার্জ'। এই দাঙ্গাপূর্ণ সপ্তাহ আর ফিরে না আসার জন্য অনেকেই এখানে দোয়া করে।

প্যাসটোর টমি পিয়ারসন নামে এক বিক্ষোভকারী বলেন, 'আমরা আইনের দেশে বাস করছি কিন্তু সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে এমন আইন থাকতে হবে।'

কেএইচ