ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে পুলিশ ৩২ জনকে হত্যা করেছে। দেশটিতে মাদকের বিরুদ্ধে যুদ্ধে একদিনে এটাই সর্বোচ্চ নিহতের সংখ্যা বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলীয় বুলাকান প্রদেশে মঙ্গলবার প্রায় ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে যারা নিহত হয়েছে তারা সন্দেহজনক মাদক পাচারের সঙ্গে জড়িত। তারা অস্ত্রধারী ছিল এবং পুলিশের অভিযানে বাধা দিচ্ছিল।
২০১৬ সালে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে। তার ওই ঘোষণার পর থেকে প্রায় কয়েক হাজার মাদকবিরোধী নিহত হয়েছে।
এমএনজে





