মার্কিন সাবেক প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যানের চেয়েও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা অজনপ্রিয়। ইরানের প্রেস টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে আমেরিকান ন্যাশনাল এসোসিয়েশনের চেয়ারম্যান রডনি মার্টিন এসব কথা বলেছেন।
রডনি বলেন, “প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমানে খুবই অজনপ্রিয় পর্যায়ে রয়েছেন। হ্যারি ট্রুম্যানসহ মার্কিন ইতিহাসের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে সম্ভবত ওবামা বেশি অজনপ্রিয়।
আগামী ৪ নভেম্বর মার্কিন কংগ্রেসের যে মধ্যমেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য রোববার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ওবামা। সে প্রেক্ষাপটে রডনি মার্টিন এসব কথা বললেন।
এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনে এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া, রাজ্য ও আঞ্চলিক ৩৮টি গভর্নর পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে বিরোধী রিপাবলিকান দল বিজয়ী হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন বিশ্লেষক রডনি মার্টিন।
-আইআরআইবি
জেডআই





