সহিংসতায় গত মে মাসে ইরাকে ৭৯৯ জন প্রাণ হারিয়েছে। সম্প্রতি জাতিসংঘ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। চলতি বছর মে মাসে সহিংসতায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। গত এপ্রিল মাসে সহিংসহায় প্রাণ হারায় ৭৫০ জন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬০৩ জন বেসামরিক নাগরিক এবং ১৯৬ জন নিরাপত্তাবাহিনীর সদস্য। এছাড়া সহিংসতায় ১,১০৮ জন বেসামরিক নাগরিকসহ মোট ১,৪০৯ জন আহত হয়েছে। রাজধানী বাগদাদে সবচেয়ে বেশি সংঘাত হয়েছে। এই শহরে মারা গেছে ৩১৫ জন। দেশটির উত্তরে অবস্থিত নাইনভাহ প্রদেশে ১১৩ জন এবং সালাউদ্দিন প্রদেশে ৯৪ জন নিহত হয়েছে। আনবার প্রদেশে মোট হতাহতের সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: সিবিএস নিউজ, এপি। [b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]