গুগলের চালকবিহীন গাড়ি সড়ক যোগাযোগে এক বিরাট চ্যালেঞ্জ। এ ধরনের গাড়িরাস্তায় নামলে পাল্টে যাবে হাজার হাজার কোটি ডলারের গাড়ি ব্যবসার ধরন।কিন্তু পরীক্ষামূলক যাত্রায় দুর্ঘটনার শিকার হয়েছে গুগলের গাড়ি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সিলিকন ভ্যালি স্ট্রিটে একটি বাসেরসঙ্গে ধাক্কা খায় গুগলের চালকবিহীন গাড়ি। বলা হচ্ছে, পরীক্ষামূলক যাত্রায়গুগুলের চালকবিহীন গাড়ির দুর্ঘটনায় পড়ার এটিই প্রথম ঘটনা।
বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
চালকবিহীন গাড়ির দুর্ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন ক্যালিফোর্নিয়ারমোটরযান বিভাগে জমা দিয়েছে গুগল। প্রতিবেদনটি সোমবার অনলাইনে প্রকাশ করাহয়। এতে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় মাউন্টেন ভিউয়ে গুগলের সদরদপ্তরের কাছে১৪ ফেব্রুয়ারি একটি বাসের সঙ্গে ধাক্কা খায় চালকবিহীন গাড়ি। তবে বড় ধরনেরকোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কিছু দায় গুগল নিয়েছে।
এআই





