আফগানিস্তানের উত্তরাঞ্চলে মঙ্গলবার সকালে একটি গেস্ট হাউসে জঙ্গী হামলায় একটি চেক ত্রাণ সংস্থার ৯ আফগান কর্মী নিহত হয়েছেন। কর্মকর্তারা এ খবর জানান।
অপেক্ষাকৃত শান্ত বলখ প্রদেশে সংঘটিত এ হামলার জন্য এখনো কোনো গ্রুপ দায়িত্ব স্বীকার করেনি।
প্রদেশের উপ-পুলিশ কমিশনার আবদুল রাজ্জাক কাদেরী এ হামলার জন্য তালেবানকে দায়ী করে এএফপিকে বলেন, ‘বলখ প্রদেশের জারি জেলায় সংঘটিত এই হামলায় নিহতদের মধ্যে সাতজন ত্রাণকর্মীদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন নারী। অপর দুইজন নিরাপত্তা রক্ষী।’
নিহতেরা একটি চেক সংস্থা পিপল ইন নীড (পিন)-এর কর্মচারী। সংস্থাটি ২০০১ থেকে আফগানিস্তানে কাজ করছে। সংস্থা দেশটির পূর্ব ও উত্তরে প্রত্যন্ত জনপদে মানবিক ত্রাণ সহায়তা বিতরণ করে থাকে।
পিন-এর একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘দুর্ভাগ্যবশত গত রাতে অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিরা জারিতে আমাদের গেস্ট হাউসে হামলা চালিয়ে আমাদের নয়জন কর্মচারী।’
জেডআই





