সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে সংঘর্ষের কবলে পড়েন ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত ইউহান ফ্রিসেল। গতকাল ঢাকা দক্ষিণের লক্ষীবাজারে কবি নজরুল ইসলাম কলেজের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সকালের দিকে কবি নজরুল ইসলাম কলেজ কেন্দ্রে কাউন্সিলর পদপ্রার্থী খান হাজী সেলিমের ওপর প্রতিপক্ষের কর্মীরা লাঠি নিয়ে ওই প্রার্থীর ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের কর্মীরা এ সহিংসতার ঘটনা ঘটিয়েছে।
সংঘর্ষের সময় কলেজের চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এ সময় ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে কয়েকটি গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সংঘর্ষের কারণে এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল কিছু সময়ের জন্য। এ সময় ভোটকেন্দ্র পরিদর্শনে ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত ইউহান ফ্রিসেল। সংঘর্ষের ঘটনায় তিনি কেন্দ্রেই আটকা পড়েন। একপর্যায়ে তিনি বেরিয়ে দ্রুত গাড়িতে উঠে পড়েন।
সাংবাদিকরা তার কাছে এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে ফ্রিসেল বলেন, ‘আমি চাইব আপনারা ভোটারদের সাক্ষাৎকার নিন। যারা ভোট দিতে এসেছিল কিন্তু ভোট দিতে পারছে না। আমরা কেবল পর্যবেক্ষক, আমরা বিচার করতে পারি না।’
এএইচ





