মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জলবায়ু পরির্বনের কবল থেকে সামুদ্রিক প্রাণী রক্ষার জন্য প্রশান্ত মহাসাগরে বিশ্বের বৃহত্তম নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলবেন।
বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ওবামা বৃহস্পতিবার দক্ষিণ-মধ্য প্রশান্ত মহাসাগরের প্রাণীজ সম্পদ সংরক্ষণের একটি ঘোষণায় স্বাক্ষর করবেন। এর মাধ্যমে এই সামুদ্রিক এলাকা উন্নয়ন ও বাণিজ্যিক মৎস্য শিকারের আওতার বাইরে থাকবে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রশাসন প্যাসিফিক রিমোট আইল্যান্ডস মেরিন ন্যাশনাল মনুমেন্টকে একটি বিশেষ আগ্রহের স্থান হিসেবে চিহ্নিত করেছে। কারণ বিজ্ঞান দেখিয়েছে যে সমুদ্রের সংরক্ষিত বৃহৎ এলাকাগুলো জীববৈচিত্র্য ও সার্বিক প্রতিবেশকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে এবং মংস্য বৃদ্ধিতে সহায়তা করতে পারে।’
কার্বন দূষণের কারণে এ সব সামুদ্রিক এলাকাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। যার ফলে প্রবালসহ অন্যান্য সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে এবং সামুদ্রিক প্রতিবেশের মারাত্মক ক্ষতি করছে।
ঘোষণা অনুযায়ী বর্তমান এলাকার চেয়ে ছয় গুণ বেশি এলাকা অর্থাৎ ৪৯০০০০ বর্গ মাইল সংরক্ষিত এলাকার অন্তর্ভূক্ত করা হবে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





