একটি পাতিলেবুর দাম কতই বা হতে পারে? অমৌসুমেও বড়জোর ৫ রুপি হবে। কিন্তু যদি বলি একটা পাতিলেবুর দাম ৩৯ হাজার রুপি হতে পারে! আশ্চর্য হচ্ছেন? অবাক করার মতো এই ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।
তামিলনাড়ুর ভেল্লুপুরমের এক মন্দিরে প্রতিবছর কয়েক দিনের জন্য একটি বিশেষ নিলামের ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের দেবতা মুরুগার অস্ত্রে বছরভর বিদ্ধ থাকে কয়েকটি পাতিলেবু। প্রতিবছর ১১ দিনের একটি বিশেষ উৎসবের মাধ্যমে নিলাম করা হয় ওই লেবুগুলো।
স্থানীয় মানুষের বিশ্বাস, এই লেবুগুলো পরিবারে শান্তি বজায় রাখতে সাহায্য করে। ফলে প্রতিবছরই নিলামে সেগুলো কেনার জন্য রীতিমতো ‘লড়াই’ হয় ভক্তদের মধ্যে। এবার তেমনই নিলামে একটি লেবু ৩৯ হাজার রুপিতে কিনেছেন জয়রামন নামে স্থানীয় এক বাসিন্দা। নিলামে মোট ৫৮ হাজার রুপি আয় করেছে মন্দির কর্তৃপক্ষ।-সংবাদমাধ্যম।
ওএফ





