জাতিসঙ্ঘ শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যে ইউক্রেনে নির্বিচারে বোমা হামলা চালিয়ে বেসামরিক লোকদের হত্যা এবং স্কুল ও হাসপাতাল ধ্বংস করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, রুশ সশস্ত্র বাহিনী জনবহুল এলাকায় নির্বিচারে গোলা ও বোমা বর্ষণ করে বেসামরিক মানুষকে হত্যা এবং হাসপাতাল, স্কুল এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তথ্যসূত্র : বাসস।

এবিএস