যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি শপিং মলের ভিডিও গেম ক্যাফেতে ব্যাপক গোলাগুলিতে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছে। এতে মোট ১৪ জন গুলিবিদ্ধ হওয়ার খবর প্রকাশ করে স্থানীয় সংবাদ মাধ্যম।
স্থানীয় সময় রোববার ফ্লোরিডার জ্যাকসনভ্যাইলের রেস্টুরেন্টে এ গোলাগুলির ঘটনা ঘটে।
রয়টার্স ও মেট্রোসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে প্রকাশ, রোববার জ্যাকসনভ্যাইলের একটি ক্যাফে থেকে এক ভিডিও গেম টুর্নামেন্ট সরাসরি দেখানো হচ্ছিল একটি ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে। এসময় এক বন্দুকধারী ঢুকে অতর্কিতে গুলি চালাতে শুরু করে।
এক বিবৃতিতে জ্যাকসনভিল শেরিফ অফিস জানায়, ‘ঘটনাস্থলে বেশ কয়েক জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
নিহত ৪ জনের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীর ছবি প্রকাশ করা হয়েছে মিডিয়াগুলোতে। তার নাম ডেভিড ক্যাটজ। ২৪ বয়সী এই যুবক ম্যারিল্যান্ড, বাল্টিমোরের বাসিন্দা।
তার সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোতে জানায়, ডেভিড ক্যাটজ ঐই ভিডিও গেমস প্রতিযোগীতার একজন খেলোয়াড় ছিল। কিন্তু হামলার দিন সকালে সে খেলা থেকে ডিসকোয়ালিফাইড হয় অর্থ্যাৎ বাদ পড়ে যায়।
কিন্তু তার এই হত্যাকাণ্ডের পিছনে মোটিভ সম্পর্কে এখনো সন্দেহ প্রকাশ করছে পুলিশ। পুলিশের মতে, হত্যাকাণ্ডের পিছনে অন্য কোন মোটিভও থাকতে পারে।
জেড





