বড়দের পাশাপাশি ছোটদের কিছু ভয়ানক অভ্যাস তৈরি হয়। যেগুলো ছোটকাল থেকে কখনোও করা উচিত নয়। এতে অভ্যাসের পাশাপাশি সাস্থ্যেরও ক্ষতি হতে পারে। বিশেষ করে দাঁত দিয়ে নখ কাটা কখনই উচিত নয়।
চিকিৎসক থেকে শুরু করে বাড়ির বড়রা, সবার মুখেই একই কথা শুনতে হয়। আর এটা মেনে চলাও উচিত কারণ নখের নোংরা পেটে গেলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। শুধু এখানেই শেষ নয়, মাড়িতেই আটকে যেতে পারে নখ। যার ফলে পরবর্তীতে দেখা দিতে পারে নানা রকম সমস্যা।
তাই অনেকেই এই সাবধানতা এড়িয়ে চলার চেষ্টা করেন। বিশেষ করে শিশুরা। সম্প্রতি সামনে এসেছে এমনই একটি ঘটনা। যেখানে এক মহিলা তাঁর ছেলের মাড়ি থেকেই বের করেছেন ২৭টি নখ। দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসের জন্যই ছেলেটির মাড়িতে আটকে গিয়েছিল নখগুলি।
ঘটনাটি ঘটেছে আমেরিকার লুইজিয়ানা প্রদেশে। সারা গুইদ্রি নামে এক মহিলা নিজের ছেলের দাতের মাড়ি থেকে বের করলেন ২৭টি ভাঙা নখের টুকরো। তারপর গোটা ঘটনাটির কথা ফেসবুকে একটি পোস্ট করে জানান। বলেন, ‘আমার ছেলে কেল খুবই দুষ্টু। একদিন আমি ওর মাড়িতে সাদা সাদা কিছু দেখতে পাই। ভালভাবে খতিয়ে দেখি ওগুলো আসলে কেলের নখের টুকরো। আমাদের বুঝতে এতটুকু অসুবিধা হয়নি যে, কেল দাঁত দিয়ে নখ কাটতো এবং মুখে সেই ভাঙা নখের টুকরোগুলি নিয়ে খেলা করত। এরপরে নখগুলি ওর দাঁতে ও মাড়িতেই আটকে থাকত।
আমি প্রথমে চারটি নখ বের করি। কিন্তু আরও ভালভাবে পরীক্ষা করে দেখতে পাই মাড়ির বিভিন্ন অংশে এমনকী দাঁতের ফাঁকেও নখের ভাঙা অংশ রয়েছে। মোট ২৭ টি নখের টুকরা আমি ছেলের মুখ থেকে বের করেছি। সবাইকে অনুরোধ, নিজের সন্তানদের দিকে খেয়াল রাখবেন। তাদের যেন দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস না হয়।’
জেড





