ভারতের উত্তর প্রদেশের বরেলিতে চার দুর্বৃত্তের সঙ্গে লড়াই করে মাকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছে ১২ বছর বয়সী এক কিশোরী।ঘটনাটি গত রোববার রাতে ঘটেছে বলে জানা যায়।মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, তিনি তাঁর দুই সন্তানসহ মাঠে হাঁটার সময় চার দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায় এবং অপহরণ করে পাশের কুঁড়েঘরে নিয়ে যেয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু তাঁর ১২ বছর বয়সী মেয়ে দুর্বৃত্তদের বাধায় তা আর সম্ভব হয়নি।

তাদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে সাহসী কিশোরী। দুর্বৃত্তদের হুমকি ও আঘাত সত্ত্বেও মাকে রক্ষার লড়াই চালিয়ে যায় মেয়ে।

পরে তাঁদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত হয়েছেন নারীটি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সন্দেহভাজন হামলাকারীদের নাম উঠে এসেছে। তবে তাদের কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।

গতকাল সোমবার থানায় অভিযোগ দিয়েছেন হামলার শিকার নারীর এক স্বজন। তবে তদন্তের আগেই অভিযোগ নাকচ করেছে পুলিশ। তারা বলছে, সম্পত্তি নিয়ে বিরোধের সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে। নাম প্রকাশ না করা এক গ্রামবাসীর ভাষ্য, রাজনৈতিক বিরোধ থেকে ঘটনাটি ঘটেছে।

নাজিব