চীনের তিয়েংআমেন স্কয়ারে বিক্ষোভের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে যে কোনো কর্মসূচী ঠেকাতে মঙ্গলবার বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বিদেশী সাংবাদিকদেরকে স্কয়ারে যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি পথচারীদেরকে তল্লাশি করা হচ্ছে।
এছাড়া, বিক্ষোভের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে যাতে কথা বলতে না পারে, সেজন্য গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন সাংবাদিক, আইনজীবী ও সুশীল সমাজের সদস্যদের আটকে করা হয়েছে।
১৯৮৯ সালে রাজনৈতিক সংস্কারের দাবিতে তিয়েংআমেন স্কয়ারে বিক্ষোভ হয়। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহায়তায় বিক্ষোভ দমন করে। এসময় হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভে কত জন মারা গিয়েছিল সেটা আজো প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ। তবে, বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ঐ দিন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে কয়েকশ অথবা কয়েক হাজার নিহত হয়েছিল।
চিনের কর্তৃপক্ষ এই বিক্ষোভকে বিপ্লব-বিরোধী রায়ট হিসেবে চিহ্নিত করে আসছে।
এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হংলি নিয়মিত সংবাদসম্মেলনে বলেছেন, ১৯৮০-র দশকের শেষে যে রাজনৈতিক বিশৃঙ্খলা হয়েছিল সেটার বিষয়ে চীনের সরকার অনেক আগেই উপসংহার টেনেছে। সূত্র: বিবিসি, রয়াটার্স।
[b]ঢাকা, ৪  জুন (টাইমনিউজবিডি)// টিআই।[/b]