বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের কোচ বিহার। অন্য সব স্থানের মতোই সেখানে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা বাড়ি ছেড়ে ভোটকেন্দ্রের দিকে পা ফেলছেন।
দোকানপাট, অফিস বন্ধ রয়েছে। রাস্তায় গাড়ি চলছে সীমিত আকারে। এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভবনা রয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে। এ আসনে তৃণমূল কংগ্রেসের শক্তিধর প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রীও।
তিনি বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ঘুরে দেখছেন পরিস্থিতি। তবে তিনি বিজেপের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বলেছেন, কিছু ইভিএম মেশিন কাজ করছে না। এটা হলো বিজেপির চক্রান্ত। কোচ বিহার থেকে এসব খবর দিয়েছেন বিবিসির সাংবাদিক সৌতিক বিশ্বাস।
এমআর





