ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিউক বলেছেন, রাশিয়ার সাথে চলমান অচলাবস্থা নিরসনে তার দেশের জন্য মার্কিন সামরিক ও অর্থনৈতিক সাহায্য দরকার। তিনি বলেন, তার দেশের সেনা ও নিরাপত্তা বাহিনীকে আধুনিকায়ন করার জন্য এ সাহায্য প্রয়োজন।
রাশিয়ায় ক্রিমিয়ার একীভূত হয়ে যাওয়ার পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রজাতন্ত্রগুলোতে যখন রুশপন্থী আন্দোলন চলছে তখন মার্কিন সাহায্য চাইলেন ইয়াতসেনিউক।
রোববার যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র দরকার। এজন্য প্রয়োজন অর্থনৈতিক ও সামরিক সাহায্য। আমাদের সেনা ও নিরাপত্তা বাহিনীর আধুনিয়ান প্রয়োজন।”
চলতি সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফর করার কথা আছে। তার সফরের আগে ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তার দেশের জন্য আমেরিকার পক্ষ থেকে ‘যথার্থ সহায়তা’ প্রয়োজন বলে জানালেন।
গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পাশ্চাত্যপন্থী গণআন্দোলনের জের ধরে রুশপন্থী প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের পতন হয়। এরপর দেশটির ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে এটি রুশ ফেডারেশনে যোগ দেয়। এ ঘটনায় কিয়েভের পাশ্চাত্যপন্থী সরকারের সঙ্গে মস্কোর তীব্র টানাপড়েন তৈরি হয়। এখনো ইউক্রেনের পূর্ব সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আমেরিকার সহায়তা চাইল ইউক্রেন
ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিউক বলেছেন, রাশিয়ার সাথে চলমান অচলাবস্থা নিরসনে তার দেশের জন্য মার্কিন সামরিক ও অর্থনৈতিক সাহায্য দরকার। তিনি বলেন, তার দেশের সেনা ও নিরাপত্তা বাহিনীকে আধুনিকায়ন করার জন্য
দ্য গার্ডিয়ান হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ মনে করেন ট্রাম্প
হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এবার আমরা দুটি ভোট দিয়েছি, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়িত হয়নি। আপনারা যারা প্রথমবার হ্যাঁ ভোট দিয়েছেন, আপনাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষা, স্বাধীন পররাষ্ট্রনীতি ও নদীর পানির ন্যায্য হিস্যার জন্য। আমরা কারোরই আধিপত্য মেনে নেব না—ভারতেরও না, আমেরিকারও না।
হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়: ইরানি সামরিক বাহিনী
ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করেছে যে, সব বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানের নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহার করতে হবে। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তিন মাস ধরে চলা সংঘাতের অবসান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্তকরণ এবং ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফেরাতে একটি যুগান্তকারী চুক্তি সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এ সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের বলিষ্ঠ মধ্যস্থতা সোমবার বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বনেতারা এ ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
যেভাবে ধনী হচ্ছেন আমেরিকার অনেক মানুষ
১৯৯৪ সালে গ্রেগ ফ্লিন যখন বিখ্যাত স্ট্যানফোর্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন, তখন আমেরিকায় ‘ডটকম’ বা ইন্টারনেট বিপ্লবের জয়জয়কার। তার সহপাঠীরা সবাই বড় বড় করপোরেট সংস্থায় যোগ দিয়ে রাতারাতি কাগজে-কলমে ‘মিলিয়নিয়ার’ বনে যাচ্ছিলেন। কিন্তু ফ্লিন হাঁটলেন ভিন্ন পথে। এক বন্ধুর রেস্তোরাঁ ব্যবসায় সাহায্য করতে যোগ দিলেন তিনি। এর কয়েক বছর পর আমেরিকার ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার দারুণ অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে ফ্লিন নিজেই আটটি ‘অ্যাপলবিস’ রেস্তোরাঁ কিনে নেন।
















