গুজরাটে ২০০২ সালে মুসলিমবিরোধী দাঙ্গার সময় বর্বর হত্যাকাণ্ডের দায়ে ১১ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত।
গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ড নামে পরিচিত ওই ঘটনায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১২ জনকে সাত বছরের ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
শুক্রবার এই মামলার রায় ঘোষণা করা হয়।
প্রায় দেড় দশক আগের ওই হামলার ঘটনায় ৬৯ জন মানুষকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করে উম্মত্ত একদল লোক।
একটি ট্রেনে অগ্নিকাণ্ডে ৬০ হিন্দু পুন্যার্থীর মৃত্যুর ঘটনায় উসকে দেওয়া ওই দাঙ্গায় বিশেষ করে মুসলিমসহ সহস্রাধিক মানুষের মৃত্যু হয়।
সমালোচকরা বলে থাকেন, ভারতের প্রধানমন্ত্রী ও সেসময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলে নরেন্দ্র মোদী দাঙ্গা বন্ধে কোনো ভূমিকা নেননি।
জেড





